সম্পাদকীয়
সম্পাদকীয়
অভিজিৎ দাসকর্মকার
আমরা এই তরুন প্রজন্ম নিজেদের কোন দশকের আওতায় ফেলছি না ।এই সময় কবিতা লিখতে এসে যা দেখি তাতে কবিতার অনেক উন্নতি হচ্ছে। কবিতার এই বিবর্তন বাংলা সাহিত্যেকে এক নতুন ধরনের বিশেষ জায়গায় পৌঁছে যাওয়ার পথকে আরও সুদৃঢ় করছে।এতে আমরা নিজেদের যে শুধু বাঙালি বলে গর্ব বোধই করি তাই নয় তার সাথে আমাদের পরিচিতির জায়গাটাকে আরও ব্যাপ্ত করছি নিজেরাই। যেকোন দৃশ্যকে যুক্তিপূর্ণ, কাব্যিক এবং আলাদা চিন্তা ধারার মাধ্যমে নিজেদের পরিসরকে আরও দৃঢ় ভাবে প্রসারিত করছি।
শ্রীকৃষ্ণকীর্তন,চর্যাপদ, পদাবলী বা আরও পরে আবহমান, আধুনিক বা তারও পরে POST MODERNISM, এর মাঝে হাংরি বা শ্রুতি, এখন আফজল আলির জিরো বাউন্ডারি কনসেপ্ট।
এই কনসেপ্টে উনি কবিতার নতুন দিগন্তের সন্ধানের দিকে,কবিতার মধ্যে জাড্য বা জড়তাকে ভেঙে নতুন চিন্তনের কথা বলেছেন।এমন কিন্তু না যে এই দর্শন অন্য দর্শনকে তুচ্ছ করেছে।কিন্তু অন্য দর্শনের যে mode of staticness তাকে নতুন ভাবে ভাঙার কথাই বলেছেন।শুধু কবিতার জন্য, কবিতাকে ভালবাসার জায়গা থেকে হয়তোবা সময় আর তাঁর নিজের আলাদা কিছু দাগ কেটে রাখা বাংলা সাহিত্যের বুকে-সেই চাহিদা,তাকে এই কনসেপ্ট লিখিয়ে নিয়েছে। এতে বাংলা সাহিত্যেরও তাগিদ ছিলো বইকি! সব ধরনের কবিতাকে তার চিরন্তনতার জায়গাকে প্রাধান্যও দিয়েছেন।জিরো বাউন্ডারি মানে যেখানে কোন প্রাচীর বা obstacle নেই। উনি বলছেন যখনই কারো লেখা নিজেরেই মনে হবে একই ধাঁচে হচ্ছে, একই শব্দ, একই structure, তখনই থামাও নিজেকে, বসো; বিশ্রাম নাও, সামনের প্রাচীর ভাঙো আবার নতুন structure নিয়ে এগিয়ে চলো।structure ভাঙতে ভাঙতে প্রতিটি প্যারা, লাইন বা শব্দে নতুন ধরন তৈরী হোক কবিতার।বক্তব্য প্রসারিত হোক। কবিতাও খেলে উঠুক নিজস্ব ছন্দে।
এসব কেন বলছি?
বিজ্ঞাপন? না না.....একদমই না
আচ্ছা একটা কনসেপ্টের কি আলাদা কোন বিজ্ঞাপন লাগে? না যিনি লিখেছেন তিনি পত্রিকাকে মাধ্যম করেন?
তা কিন্তু একদমই নয়। আসলে বইটি, বলা বাহুল্য জিরো বাউন্ডারি কনসেপ্টের বইটি আমি সংগ্রহ করেছি পড়েছি নিজের তাগিদে।আমার ভালো লেগেছে।আর সম্পাদকীয় আমার অধিকারে থাকে বা পড়েও।তাই আমার ভালো লাগাকে আপনাদের সাথে ভাগ করে নিলাম।
কবিতাকে আমরা যারা ভালোবাসি।একবার ভাবুন কবিতাকে যদি নতুন রূপ দিতে পারি, তবে আমরা কিন্তু আমাদের নিজেরাই নিজেদের ভানার, চিন্তনের ব্যাপ্তিটাকে ছড়িয়ে দিতে পারবো।
তাই কবিতাকে ভালোবেসে।কবিতার স্বার্থে আসুন আমরা সকলেই নতুন ধরনের কবিতার জগৎ গড়ি।তার মানে এটা একদমই ভাববেন না।জিরো বাউন্ডারির উপর দাঁড়িয়ে লিখবেন বা আমি আপনাদের উপর চাপিয়ে দিচ্ছি কিছু।একদমই না।
শুধু নতুন ভাবনা।ভাবার পরিসরটা একটু বদলে নিতে বলছি মাত্র।
ভালো থাকুন। কবিতায় থাকুন।

খুব ভালো বলেছেন।সম্পূর্ণ সহমত।আসুন আমরা এভাবেই কবিতাকে ভালোবেসে এগিয়ে যায়।
ReplyDeleteবাউন্ডারি হারানো পথিক আমি। ছক্কা হাঁকাতে হাঁকাতে বাঁকাত ডানকাত ভুলে গেছি। আমাকে কেউ বলছে না বেশি ছক্কা মারাও ভুল।বলের বেহাত হওয়া গুগলি পেন কেড়ে নিয়েছে কবেই। কবিতার জিরো আওয়ার আমৃত্যু। মিছিলের শেষে পথে পড়ে আছে মুখোশ আমাদের।
ReplyDeleteএগিয়ে চলো
ReplyDelete