কুমারেশ তেওয়ারী














উঠোন

কুমারেশ তেওয়ারী

শুরুর থেকে শুরু করবো বলে 
দাঁড়ালাম এসে সেই পরিচিত গেরস্ত উঠোনে 

শস্যসম্ভাবনাময় এবং মিলনস্থল  বলা যেতে পারে যাকে
যেখানে একটা সুপ্রভাত থেকে আরেক সুপ্রভাতের দিকে 
                                                           হেঁটে যায় রাত 
রাতের বিছানা জুড়ে ফুটে ওঠে পদ্মের পুকুর 
যেখানে হঠাৎ এক দেবী এসে রেখে যান জলকেলি

যেখানে একটা অর্গ্যাজম থেকে আরেক শীৎকারের দিকে 
ভেসে যায় অমৃতযোগের  পয়মন্ত ভ্রম

উল্লাসের ধ্বনি ভেঙে বড়ো হতে থাকে ত্রিলোকের মায়া
মায়ার ভেতরে  পূর্ণব্রহ্ম ধ্যানস্থ কিংবদন্তী
দেখা যায় ঘরের ভেতরে কত ঘর 
               ঝুলে আছে অন্তঃস্তলে চারুবাক ফল

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক