সঙ্কর্ষণ















ক্রাশ

সঙ্কর্ষণ

মধ্যিখানে মাঠটা ছেড়ে দুইমুখো দুই বাড়ি
একটি ছাদে পাঞ্জাবী-শার্ট একটিতে নীল শাড়ি,
মেয়েটি যখন ব্যালকনিতে আলসে বিকেলবেলা
মাঠের মাঝে ব্যাপক লড়াই চলছে ক্রিকেটখেলা।

একটি ছেলে বড্ড লাজুক উল্টোদিকেই থাকে
"বলটা কুড়াও, স্টাম্পও পোঁতো" চাকর খাটায় তাকে, 
'ঘটাস' আওয়াজ খেলার মাঝেই বল গেছে ঐ বাড়ি
"এই যে যা'তো বলটা নিয়ে আয় ছুটে তাড়াতাড়ি।"

"এই ধরো বল" মিষ্টি গলায় ডাকছে যে ব্যালকনি
প্রথম দেখা লজ্জা বেশী স্বল্প বিশেষ ক্ষণই, 
একটু হাসি বড্ড খুশী ফিরলো মাঠে ছেলে
বুকের পাখি ততোক্ষণে উড়ছে ডানা মেলে।

আকাশ জানে, বাতাস জানে আর জানে ঐ মাঠ
প্রথম প্রেমের কাছেই হারে মন্দবাসার হাট, 
যতোই ভালো ততোই খারাপ হিসেবটা ঠিক হয়
ব্যাট না ধরেও সেই ছেলেটা উড়িয়েছিলো 'ছয়'। 

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক