সুজান মিঠি














ধনেখালী

সুজান মিঠি

টকটকে লালের উপর ছিল হাজার গুটির কাজ
মেয়েটা ধনেখালী পরেছিল,
গলা ভর্তি আঁকা বাঁকা নেকলেশ টা
ময়াল হয়ে গলা জড়িয়ে ঘুমাচ্ছিল।

আকাশ ভেঙে বজ্রপাত; মেয়েটার গায়েও।
ধনেখালীর হাজার গুটিও হল বিদ্যুৎ,
আর গলার ময়ালটা উঠলো জেগে
রাগে অন্ধ ছোবল তার; আর অদ্ভুত।
মেয়েটা ধনেখালী পড়েছিল।

এখন মেয়েটা মঞ্চের উপর; সাহসে পুরস্কৃত,
এখনো মেয়েটা ধনেখালীতেই,
আকাশ ভাঙা বৃষ্টি ভেজাতে পারেনি তাকে
এখনো গলায় ময়াল সেই।

জাগুক ধনেখালী হাজার গুটির আলোয়
রক্তে হোক আরো গভীর লাল,
ঘুমাক ময়াল আবার এখন নিশ্চিন্তে জড়িয়ে
যে আবার জাগতে পারে কাল।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক