সোনালি মন্ডল আইচ














পশমিনা

সোনালি মন্ডল আইচ

আশ্রিত ন্যাংটো ছাগল ভেড়াগুলো
তিন পাহাড়ের পিছনে লুকায়,
আবার পশম গজানোর অপেক্ষায়
মঞ্চে পরিচিত নক্ষত্র তারকা কিংবা
ছিটছিট দাগে ভরা অচেনা বসন্ত মুখ
সত্যমিথ্যেয় সাজানো আচমকা হুঙ্কারে
চকিত চড়াই পালায় চিড়িক ডাকে

আমরা নাহয় হরবোলা হয়ে কুহুতানে
প্রজারঞ্জন প্রতিযোগিতার অংক ক্লাসে
ততক্ষণ শতাংশের হিসাব কষতে থাকি,
তর্জনী দাগিয়ে অবশেষে শুনে নিও
চারদিক মুখর ব্যা ব্যা ডাকে...

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক