বিকাশ দাশ














একটি  অপমৃত্যু 

বিকাশ  দাশ

আমাদের ভুলগুলি সোজা পথেই আসে 
ডাইনে কিংবা বাঁয়ে - 
যেখানে যতটা বাঁক নেওয়া প্রয়োজন  
অবচেতনে পথ চিনে নেমে আসে।  
এই অবচেতনের হাত ধরে জীবনের শূন্যতায়  
স্যুইসাইড শব্দের অক্ষরগুলি গভীরে জড়ো হয়। 
তারপর যে শুয়ে সাইড হয়ে যায় 
সে লড়াই থেকে বাদ হয়ে  
একপ্রান্ত ডাইনে; এক প্রান্ত বামের আশ্রিত হয়।  
ডানপ্রান্ত বলে -  
শোয়াটা এমন কিছু অপরাধ নয়  
ভুলের অনুকূলে গেলে 
এমন একটু আধটু শুতে হয়।  

বামপ্রান্ত বলে - 
সাইড হয়ে গেলে সদস্য পদ খোয়া যাবেই 
কিস্যু করার নেই ; 
ময়দানি লড়াইয়ে এমন কত মানুষ সাইড হয়ে যায়। 

তারপর লাশকাটা ঘরে কত কাটা ছেঁড়া 
কত টিকটিকি ; আরশোলা - যন্ত্রণা ভোগ। 
বোকা মানুষ তুমি - 
স্যুইসাইড করেও তো মরতে পারলে না।  
তার চেয়ে এসো 
ময়দান ছেড়ে পালিয়ে না বেঁচে 
বন্দুকের ডগায় প্রজাপতি উড়িয়ে 
নতুন করে বাঁচো। 

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক