সুমন কুণ্ডু














মার্চের লেখা 

সুমন কুণ্ডু

মার্চের শেষভাগ । গুমোট গরমের ভেতর সময়টা কুটকুট করে । 
মাপা দিন, না এদিক- না ওদিক ! এখন আমের মুকুল কালবৈশাখীকে ভীষণ ভয় পায় । 

রং- মিলান্তির দোল চলে গেছে । চলে গেছে হরফের মোশন । 

কবিতা ... সীমার ভেতর এসো, এটুকু করো । 
আমার চার লাইন লেখার ওপর চৈত্র সেলের ঘাম, পায়রার ঘরে ঘুরপাক খাচ্ছে হাফহাতা হাওয়া । 

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক