সুপ্রীতি বর্মন
ক্যাফেটেরিয়া
সুপ্রীতি বর্মন
ক্যাফেটেরিয়া ঝকমক উরু উরু প্রেম,
হাত নিশপিশ তনছট ল্যাপটপ,
খুটুর খুটুর চেনা ছোঁয়া তোমার সেলফি, আবেগে ঝাঁপিয়ে পড়ে উচ্ছ্বাস।
সেই এক ডাউট সেই এক স্পর্শে নায়েগ্রা ফলস।।
তবুও তুমি বড় রিগিড খালি করো কনফেসন, কিছুই হচ্ছে না,
আরো একটু করো না লাভ মেকিং, লিবারাইজেশনের যুগ তবুও,
উপসংহারে স্বস্তি কফির কাপে চুমুক,
গাঢ় ফেনিল ডেয়ারী দুধে প্রেম, তোমার আমার।।
এক প্লেট চাউমিন জড়ানো সুতোর টান, শেকড়ের ভিত সন্ধি জোড়ে আঙুলগুলো, প্যাঁচানো ত্রিযামা হোয়াটস আপ তুমি আমি, কে জানে হয়ত আরো কেউ আছে,
ব্যস্ত সে নাইট স্টে পিং আপ করতে ব্যস্ত তোমায়,
দেবে কি তুমি সাড়া, না সব জেনেও থাকবে সাইলেন্ট।

Comments
Post a Comment
Thank u..Valo thakun...