নাসির ওয়াদেন














দুর্দান্ত রিকশা কথা বলছে 


নাসির ওয়াদেন 

হতভাগা বাতাস প্রেম করতে জানে না 
ইচ্ছে বৃষ্টির সলতে পাকানো উঠোন ভারী 

পথ ভাঙা-ক্লান্তি রিকশার সিটে বসে হাঁপানি 
মার্বেল পাথরের বিম্ব জলাতঙ্ক বোঝে না 

ক্লান্ত খুচরো পয়সা ভীষণ ভারি,  টানাটানি 
বৈধব্য স্বদেশিকতা মুর্খের কলে পেষাই গম

যতটা বোকা ভাবা উচিত বেশি কিছু বলা বারণ
ততটা পকেটে পুরে রেখো, সঞ্চয়ের কিছু কম।

দুর্দান্ত রিকশা কথা বলে কুণ্ঠাবোধ রোদের নেই 
সবকিছুই গণতন্ত্রের হাতে ছোঁয়া, বিশ্বাস করুন 

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক