চিরঞ্জীব হালদারের কবিতা









চিরঞ্জীব হালদারের কবিতা
চিরঞ্জীব হালদার


যে সব গল্প উঠে আসে
অভিনেত্রীর ভুলে যাওয়া মহড়া থেকে।
এক একটি ভুল থেকে হাতবদল হয়ে যাওয়া হ্যান্ডসেট,
এই সব বসন্ত 
বি কে পাল অ্যভিন্যুর বাসে হারিয়ে যাওয়া সুগন্ধী রুমাল।
জানেন বালিসের ভাঁজে ভাঁজে রুমালের ইমারত জমা হয় i
জানেন ভুকম্পনদেবকে বলি
আর যাই হোক শুধু প্রেমিকা বাদ দিয়ে 
সব লোভী পুরুষদের ভাসিয়ে দিও জলচ্ছ্বাসে।
কর্তব্যরত কর্মচারীর মত দিনের এক একটি পৃষ্ঠা ওল্টাতে ওল্টাতে দেখে ফেলেছি
 হারেমে হারেমে অর্ন্তবাসের শোকগাঁথা।
ধরুন ওয়ারড্রোব বলে যে গৃহে কোন পোষাক ধারক নেই,
যে ভদ্রাসন হ্যাঙার নামক ত্রিভুজদন্ড শুধু 
অলীক ছায়ায় দুলতে থাকে নীল বাতাসে,
কঙ্কালের উপর প্রবহমান রক্ত আর মাংসের সমাহার কী 
 পোশাক বলে মেনে নেবো ধর্মাবতার।
যৌন ক্রিয়ার সময় এই সব কোথায়
খুলে রাখি বলুন।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক