জমানো উপলব্ধি
জমানো উপলব্ধি
উদিত শর্মা এরকমই প্রসূতি দিন ছিলো সে সব - আলো ক্রমশ নরম হয়ে আসছে আর আমি গাছের পাতায় নিঃস্বার্থতা খুঁজে চলেছি সেই সব মৃত্যু আজ অবধি পোড়েনি চিতায় ভাতের উনোনে আঁচ পড়ে যাচ্ছে ঘন ঘন আমি বহু কষ্টে যে বিন্দু জড়ো করেছি তার মধ্যে ধরে রেখেছি একটা গোটা আকাশ রাতের বোতামে জমানো উপলব্ধি বেড়ে গেলে বুঝতে পারি শরীরের আনাচ কানাচ বুঝতে পারি আমার কবিতার বাজার দরহু হু করে নেমে যাচ্ছে...

Comments
Post a Comment
Thank u..Valo thakun...