কলাতলার মোড়












কলাতলার মোড়

রুমা ঢ্যাং অধিকারি

শীতের কেশর ঝুলিয়ে কুয়াশার বন্দী ধোঁয়া ভুবনময়। 
বাতাস স্পর্শমাত্রই এই মরশুমের ঘ্রাণ ঘাই মারছে। 
      গলির ভাঁজে সাইকেল মাত্রা জুড়লে জানলার অপরপারে 
      স্মৃতিদের দোলাচলে নোঙর করতে দেখে-
     কিছু সবুজ বেলুন উড়ে আসে দূর থেকে।  
সকালের ক্রিংক্রিং বেয়ে মাষ্টারমশাই উঠে আসছেন অদৃশ্য মোড়ক খুলে। 
    ক্ষেতের দ্বীপে আবহাওয়ার বয়ান অনুসারে ক্লোরোফিল ঘর 
    দৃশ্য থেকে দূরের পথে ঋতুব্রাশ বুলিয়ে দিচ্ছে,আর- 
   আমি কাঁকড়াপুকুরের নিমজ্জনে ঘুঘু পাখির বনে 
                   ছায়াপথ মাড়িয়ে গলিবাজির দরজায়।
 স্মৃতির পিঠে স্মৃতি বসন্তের বিস্ময়। 
 ঘিরে ফেলছে বৌস্নানের গল্প। 
 মাটি ধরে রাস্তার শূন্যতা আর টালির মাচা লাউয়ের জন্মকাহিনী।  
বিশল্যকরণী কলাতলার মোড়ের কৃষ্ণচূড়াটি 
নাভির গায়ে লালরঙের প্রলেপ নিংড়ে আমাকে ডাকছে।  
কিন্তু,
এমুহূর্তে আমার কোনো সমান্তরাল রিংটোন নেই 
অথচ 
স্মৃতির ঘর শাসক ভেঙে ডেকে ওঠে।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক