ম্যাগনেটিক লাভার আড়ালে













ম্যাগনেটিক লাভার আড়ালে

অনুরূপা পালচৌধুরী


আহা! দেখছো না সততার চাষ
এতো কথা বলতে নেই
ভনভনে মাছি গুনে ফ্যালো মৌচাকে
ওহে সৈনিক অসৎ যুদ্ধ শেখোনি কেনো
যুদ্ধক্ষেত্রে স্লিপিং পিল খাও
যাবতীয় মুখোশে ভেজে নাও কলসির লীনতাপ

এসো আরো একটু ঘুমাই
ওসব মেকি শব্দ। কুক্ষিগত অসুখের ঘনিষ্ঠ ছল
কেটে ফেলতে ১টা বিছানাই যথেষ্ট 
তলোয়ারের জিভ : কটা জোনাকিশরীর মুলতবি থাক
মাংসের স্বাদ গুনে ফেলছো মাটির সংলাপে
অথচ তুমি একা।আগামী যুদ্ধেও একা
তোমার মৃত তলোয়ারে একমাত্র আমারি রক্তচূর্ণ
আর আমি তখনো বলবো বিজয়ী ভব...

Comments

Post a Comment

Thank u..Valo thakun...

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক