সন্দেহ













সন্দেহ

বন্ধুসুন্দর পাল

জড়িয়ে প'ড়ার আগে ,মিটিয়ে দিতেই পারো 
কাঁধে হাত রাখার মিসটেক 
প্রস্তুতি প্রশ্রয় পায় ,  লেটফাইনের আশ্রয়
ধুলো পা'য়ে বিছানো কার্পেট ।

নিজেকে গুছিয়ে নিতে, নিজেকে এড়িয়ে যাওয়া
ধরা প'ড়ে ক্ষমা চাওয়া বৃথা 
পাশবিক আবদার আগলে অপমান রেখে যায় দান
আত্মবিশ্বাস পাহারা দেয় সত্ত্বা ।

ব্লেডের ধারালো বুক , ঘষা খেয়ে খেয়ে বাড়ে স্নেহ
যাকে তুমি আয়না ভাবো ,সে আসলে নিজের সন্দেহ ।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক