বাসি
বাসি
আম্রপালী দে
নতুন বাড়ির জানলাটা দেখলাম ভীষণ সভ্য ,
পোশাক-আশাকের অন্ত নেই ।
অথচ জীবনের ভেতর দিয়ে হাঁটতে গিয়ে পৃথিবীটা কেমন সবুজ থেকে লাল ,
তারপর সাদা হতে হতে একটা নতুন রঙে সাজতে থাকে...একা...
এই তো সকালবেলায় ঘটপূজোয় সন্তুষ্ট ক্লাবের দেবীও ক্লান্ত চোখে
জানালা খুঁজতে খুঁজতে শেষে আমার জানালার কোণে এসেই বাসি হয়ে গেলো ।
পাশেই একজোড়া বস্তি , রাস্তার দুপাশে ।
দিনের শেষের বন্ধুরা গতদিনের ঝগড়া ভুলেটুলে বাসিপুজোয় হাত চালাতে থাকে ।
পরদিন অনেক আনন্দ হবে ।
ঢাক , ঢোল , অর্কেস্ট্রা নিয়ে আসা হবে ।
মা বসে থাকবে কাছে আর আমি মনের সুখে ঝোল ভাত খেতে খেতে কাঁটাটা ছুঁড়ে ফেলবো বস্তির মেটেঘরে।
এভাবে জ্বালানি কাঠের প্রয়োজন মিটে গেলে সবাই বাসিপুজোয় ব্যস্ত হবে...
খিঁচুড়ি খেতে হয়তো হেলতে দুলতে আমিও যাবো...
জানালাটা বুকপকেটে নিয়ে একটার পর একটা সাদাভাত চারিদিকে জমিয়ে পাহাড় তৈরী করা কি মুখের কাজ ?

বাঃ, সুন্দর
ReplyDeleteসুন্দর লেখা।
ReplyDeleteআরে দুর্দান্ত আম্রপালি l
ReplyDelete