উত্তর স্বাধীনতা













উত্তর স্বাধীনতা

দেবদূত

অনেক দিন হয়ে গেল, পড়ে আছে জাহাজের কাছি৷
গণতন্ত্র এবার তোমাকে দাঁড়াতেই হবে
পাগলটা সাতচল্লিশের রাত থেকে পতকা ধরে দাঁড়িয়ে আছে
এক হাতে তাড়াচ্ছে ভনভনে মাছি!

নদীটার গেরুয়া রঙের জল
কাশ চরে তার আঠারো গর্ত
শেয়ালের কোলাহল৷

তুতরঙা মিছিলে যারা চকমকিতে আগুন নিয়ে আসে
নাথুলাপাশে দেখেনি তারা কমব্যাট প্রেম রুদ্ধ শ্বাস
গান্ধিটুপির নিচে অ্যামিবার ক্ষণপদ বড় হলে 
আয়নার পিছনে আবার অক্টোপাস 

নদীটার গেরুয়া রঙের জল
এদিকে তার মৃত ইলিশ
অন্যদিকে বনশুয়োরের দল 
মাঝখানে সেফজোন মোমবাতি হাতে!

গণতন্ত্রের মানে খুঁজতে গিয়ে 
ডোরাকাটা জেব্রাদের ইউরেনিয়াম আত্তীকরণ
গণতন্ত্র তুমি দেখ!

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক