অসময় ঋতুবদল
অসময় ঋতুবদল
ইন্দিরা ব্যানার্জী
এগিয়ে যাওয়া ঢেউ, বদলে ফেলা রসায়ন;
বনবিতান-আর্মেনিয়া ঘাট থেকে সোজা এক কামরার ভাগের ঘর...
হাতে পেয়ে আঁজলার ওম থেকে মুষ্ঠির শক্তি পরীক্ষা,
সব কিছুর নীরব স্বাক্ষী বাতিল ক্যালেন্ডারের লাল-কালো অক্ষর...
দূরত্বের সাঁকো হীন নদীর এপার-ওপার তুমি-আমি;
বাতাসে পলাশ রং-কোকিলের কুজন হরকরা হয়ে এখনও
'খোল দ্বার খোল'এর আহ্বান'এ...
দাম্পত্যের ফসল ফ্যালফ্যালে নজরে এর মুখে ওর চোখে চায়;
অযত্নে অবহেলায় হলুদ হতে থাকে সবুজ পাতা;
কীভাবে যেন অসময়ে দাড়িপাল্লায় ভারী হয়ে ওঠে শীত...

Comments
Post a Comment
Thank u..Valo thakun...