অস্থির বিছানা
অস্থির বিছানা
ঐন্দ্রিলা মহিন্তা
পলাশ শুইয়ে আগন্তুকের চাদর প্রথম দফায় মোচড়ালো ।
ডেটলের জন্মলগ্নে তখনও কোন মৃগশিরা ছিল না ।
পা মুড়ে বসে থাকা তুলোগুলোর চৌষট্টি মুঠি - প্রসারণের কারসাজিতে রাতশিল্পের কিস্তি ।
রোস্টেড কফিগন্ধে মাতাল দমকা সকালে আরেকবার দৃষ্টিজালনা পাতলাম ।
সবজে যাওয়া পাখিগুলোর সংলাপের সুরমায় তখন অ্যালিসা ভেলাজ.....
তোষকের শীতকালীন গোড়ালিতে আমিত্ব থাকে না বললেই চলে ।
পূর্বপুরুষের পেরেক-পেরেক শিরদাঁড়ায় ঘনাটে টোপাজ
বাবার কোন পিয়ানোহাত শেষ লেখে নি।

ভালো লাগলো
ReplyDelete