সম্পাদকীয়

                            সুভাষ মুখোপাধ্যায়

জন্ম শতবর্ষে সুভাষ মুখোপাধ্যায়

অভিজিৎ দাসকর্মকার 




সুভাষ মুখোপাধ্যায় the Jewell of the jewells..
সুভাষ মুখোপাধ্যায়,পদাতিক কবি, বাংলা সাহিত্যের ইতিহাসে। ২০১৯ তাঁর জন্ম শতবর্ষের উৎসবে মাতিয়েছে বাংলিদের।একজন দর্শনের ছাত্র, কবি সুকান্ত ভট্টাচার্য্যের মতোই সামাজিক অবিচারের প্রেক্ষাপটের বিরূদ্ধে বামপন্থার পথে নিবেদিত করেন নিজেকে একজন সক্রিয় কর্মী হিসাবে।
   ১৯৪০, একদম ছাত্রাবস্থা,প্রথম কাব্যগ্রন্থ 'পদাতিক' প্রকাশিত হলো।অনেক সমালোচক মনে করলেন এই বই আধূনিক বাংলা কবিতার একটি মাইলস্টোন।সাথে সাথে এই কাব্যগ্রন্থটি সমকালীন কল্লোল প্রজন্মের যাত্রা শুরু করা কবিদের থেকে কবি সুভাষ মুখোপাধ্যায়কে আলাদা  ভাবে চেনায়।তিনি গতানুগতিক ধারার বাইরে লিখতে ভালবাসতেন এবং এভাবেই এগিয়ে চলা রইলো তাঁর কবিতায় আর কবিতা যাপনে।তাঁর কবিতায় রূপকসদৃশ বর্ণনা পাওয়া যায়।

যেমন বলা যেতে পারে-
...আমরা গাঁয়ের
আমরা শহরের
হাড়কালি মানুষ।
চলেছি মিছিলে। 

বা আরোও বলা যায় -

...তুমিই আমার মিছিলের সেই মুখ।
এ-প্রান্ত থেকে ও-প্রান্তে যাকে খুঁজে
বেলা গেলো।

তিনি তাঁর কর্মকান্ডের ফলস্বরূপ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন
    সাহিত্যে আকাদেমি ১৯৬৪ ('যত দূরেই যাই'কাব্যগ্রন্থের জন্য )
    আনন্দ পুরস্কার ও জ্ঞানপীঠ পুরস্কার ১৯৯১
    পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া পদ্মভূষণ-এ ভূষিত হন ২০০৩ এবং আরও...

পদাতিক ছাড়াও আরো কাব্যগ্রন্থের মধ্যে কিছু চীর কটূ, অগ্নিকোণ, ফুলফুটুক,কাল মধুমাস, বাঙালির ইতিহাস ইত্যাদি... এইসব কাব্যগ্রন্থ তাঁর কাছে উপাহার স্বরূপ পেয়ে বাংলা সাহিত্য ও সাহিত্য প্রেমী হিসাবে আমরা বাঙালিরা আজও উপভোগ করে চলেছি....

  ... তারপর যেতে যেতে 
বন্ধ দূ-কানে সে শুনতে পেল
রাবণের চিতা
দাউদাউ করে জ্বলছে।। 

Comments

Post a Comment

Thank u..Valo thakun...

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক