তিন তিনটে বছর











তিন তিনটে  বছর


শ্রদ্ধা চক্রবর্ত্তী


বার বার বুক ছুঁয়ে নিচে নেমে
আসে বেনামী প্রেমিকের মুখ
ঠকে যাওয়া বকে যাওয়া একটা মেয়ের জন্য 
          তিন তিনটে বছর হাঁ করে বসে থাকে,
                                        কবে পালকি আসবে 
এক বিশ্বাস ভরা মন
আর-
  বুক ফুলিয়ে নিয়ে যাবে তার সাম্রাজ্যর সম্রাজ্ঞী 
সেই অসহায় মুখটা
বারবার অবহেলা
আর মিথ্যা 
যতো সব 
আর ছোট্ট ছোট্ট সর্বনাশ
আমাদের মাঝখানে একটা সমুদ্রের দেশ
কতো রঙ বেরঙের মাছ
ছুঁতে নিলেই
অধরা হয়ে যায় তোমার মন
তোমার শরীর
আমি হাসতে হাসতে কেঁদে ফেলি অবচেতন মনে
কেন যে এই সব ছলচাতুরির মেগা সিরিয়াল 
একটা বিরাট নাইট শো
কিছুটা নিকোটিন
বিদ্ধস্ত একটা শ্মশান
কবরের নীচে ঢেকে যায়
সবুজ মনেরা
এভাবে বাঁচতে চাইলেও বারবার 
মরে যায়
ওরা...

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক