অলিখিত এই
অলিখিত এই
বিশ্বজিৎ দাস
ইটালিয়ান অলিভ ওয়েল, যা কবিতার মতো
অলিখিত এই বসন্তে বিজ্ঞাপন রেখে
চার হাত দূরে
চার পা কাছে
সম্রাজ্ঞীর এমন পজিটিভ আর কে দেখেছে বলো?
যদি এসবও হয়, সখ করে কভার পেজে নিজের
নাম লিখি! অথবা জর্দাসহকারে ও খাইকে
পানরসওয়ালা
পানরসওয়ালা
বলে চিৎকার আর গানের মধ্যে মিষ্টি ষড়যন্ত্র...
এই যে সবাই থামুন,
মেট্রো রেলে প্রেমের খেসারত কিংবা
নিরীহ ছুরির আগুন, আপনার জটিল রোগের কারণ
নয়তো? এভাবেই তো হৃৎপিণ্ডে একটা যান্ত্রিক ত্রুটি
ঘটে যেতে পারে!

Comments
Post a Comment
Thank u..Valo thakun...