স্নায়ু











স্নায়ু

সোনালী মন্ডল আইচ

ধবধবে বেসিন 
কয়েক ফোঁটা হারপিকে
অনুসন্ধানের বিষয় হল
জীবাণুর অস্তিত্ব রয়েছে কতটা
চোখে ধরা মুস্কিল

এই জীবন
কয়েক ছত্র ধুন
পরিশীলিত প্রেম-বিরহ গানের
কিছুই মরে না
পিছু না ডাকলেও

জিরাত জ্বলে
খাক হয় না
কেবল নীরবতার বাঁশি
মানচিত্রের সাগরের মতো
একটাই ঢেউ নিয়ে
বাজিয়ে যায় মুদারা...



Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক