লাভাস্রোত













লাভাস্রোত 

ইভা ঘোষ দাশগুপ্ত 

চিবুকের উষ্ণতা শুধু পেয়েছো নারীত্বে 
তাই তোমার চিবুক ছুঁতেই  সর্বনাশ 
তোমার কম্পন ভিসুভিয়াস হৃদপিন্ডের  ঢংঢং 
কমলালেবুর  মরসুম , স্বাদ পেয়েছো l
আমি জানলাম পুরুষ ঠোঁটের অগ্নিবলয় বিচ্ছুরণ l
তুমি কি গো! চোখ তুলে তাকাও না !
এতো লোমশ নরম আচ্ছাদন দিয়েছিলে 
জোষ্ঠ্য দুপুরও হার মানে 
করোটিকা বলয় গ্রাস করেছে ঝড়ের তান্ডব 
চালা উড়ে গেছে l
উদোম দুপুর নিবিষ্ট ধ্যানে 
কোনো স্বাদ আর আগের মতো লাগেনা 

তোমার চিবুকে এতো উষ্ণতা !
রসায়ন  মানছেনা !
নারী পারলো কিকরে 
নিদ্রিত হিমবাহ গলগলে লাভাস্রোত 
পরিণতি বিনিময় শুধু দূরত্বের l

Comments

  1. ধন্যবাদ নিও ,আর নিও ভালোবাসা l
    প্রথম ব্ল্যাকহোলে স্নান পেয়ে ভালো লাগছে l
    শুভকামনা

    ReplyDelete

Post a Comment

Thank u..Valo thakun...

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক