ফুসফাস












ফুসফাস

আলোক মন্ডল

প্রভাবশালীদের তদন্তে বেরুবে সাপ।শাপ যদি  
" অভি" উপসর্গ যোগে ভয়ানক হয়, সাপও।
বাবুরামের সাপ ফোঁসফাঁস  করে না। 
তবু তদন্ত শেষে সে সাপ বেরুবে তাকে মহাফেজখানায় রেখে দিলেই 
বাবুরাম সহজেই তুলে নিতে পারবে 
তার স্বরবৃত্তে তখন শুধুই শ্বাসাঘাত আর শ্বাসাঘাত!

ছুটি নিয়ে কিছু বিভ্রান্তি হলেও জনমনে সহে যায় সব ঘাতপ্রতিঘাত।  
ভুলেও জীবনপাতার খাতা উল্টে দেখেনা সেল্ফিব্যস্ত সময়,কখনও।   
কী করবে?
তল্লাসি?  
বাঘে-গোরুতে যদি মিল থাকে তবে জবাগাছে লাল না হয়ে শাদাজবাও ফোঁটে, 
তখন কী দেবে রক্তমুখী মা কে?

এ ভাবে ভাবলে যে কোন দিন উত্তরমেরু দক্ষিনমেরুর সব বরফ গলে জল হয়ে যাবে
যদি যুযুধান দু'পক্ষকে একটু একটুু মিছরিরজল
দেওয়া যায় ভরা গ্রীষ্মে।
গ্রন্থসাহেব লেখা বা অনুবাদ করেও পাঁচ আঙুলের বৈষম্য থাকবে নইলে কি বোঝা যাবে বহুত্ববাদ? আর 
তখন যদি দু'মেরুর বরফ গলে যায়,
গলে জল হয়ে যায় তখন কি করবে তদন্তব্যুরো?

পরবর্তী শুনানির আগে বরং প্রস্তুতি নাও, 
হে প্রগাঢ শৈল ঝর্ণা,ঝরকে ঝরকে ঝরে পড়ার, 
ভাসুক ইভিম!

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক