কথা যে রাখতেই হবে













কথা যে রাখতেই হবে


সৌরভ ঘোষ


স্কচের বোতল নামিয়ে রেখেছি,
এসো দেখে যাও...

চার বছর আগের
বসন্ত উৎসবে পলাশের পরাগ মাখাতে
রেগে গেলে;
জানতাম না এর জন্যে 
বাড়িতে বকুনি খেতে হবে।

বাকি সব কথা তো রেখেছি
সবকটা ছবিই ডিলিট করেছি।
সজল বিকেলে সোস্যাল মিডিয়া থেকে
ধৈর্যে আনফ্রেন্ড করেছি ।
কত চাপ !
তোমার বাবার, তোমার বোনের, 
তোমার ভায়ের, তোমার স্বামীর।
সবাই তোমায় খুব বোকা ভাবে...!

তোমার ভয়েস কল,ঘনঘন
ইচ্ছে করেই ধরিনি,ভয়ে।
তুমি যে বন্দীনি...
যদি, ওরা আরও গভীরে 
কোনো নির্জন দ্বীপের শেষ প্রান্তরে লুকিয়ে রাখে।
যদি, রাস্তার মোড়ের বকুল গাছটার ছায়া 
কোনও দিনও না মাড়াতে দেয়।
যদি, আর'ও বেশি বোকা বলে-
তাচ্ছিল্যের ভরা জোয়ারে চুবিয়ে মারে।  
যদি,জোড় করে গুচ্ছমূল স্বপ্নগুলো 
পৃথিবীর মাঝামাঝি পুঁতে দেয়।

স্পর্শ পেয়েছি যে, আমি 
জায়গা দিয়েছি যে-
খুব ভালোবাসি।
মন ছুঁয়ে আরও একবার বলছি -
আমরণ কথা রাখব। 
ফিরে এসে দেখো, একই আছি...


Comments

Post a Comment

Thank u..Valo thakun...

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক