পাথর












পাথর 

জয়ন্ত চট্টোপাধ্যায়

পাথরও কথা বলে 
ট ঠ র ন......
পাথরও কথা বলে অন্তরঙ্গ শব্দে ।

পাথরের ভাষাশিক্ষকদের দিকে তাকিয়ে
নির্বাক ছবি হয়ে যাই......
সম্বিত ফেরে দেখি পোশাক বদলে এরা 
বহুচেনা হারানো মানুষ।

এরা কিন্তু ভোলেনি কিছুই
যারা মাটির বুকে ফোটায় বাণী গাছেদের হাসি
তারা পাথরেও ভাষা দিতে পারে।

নীতিবাক্যগুলো আকন্দতুলোর মতো ওড়ে
সেগুলো পড়তে কোনো সমস্যা নেই
আপন যারা হারায় না লুকিয়ে থাকে মনের মাঝে।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক