অণু কবিতা













অণু কবিতা 

পার্বতী রায়

কমলা রঙের বিকেলে মা নেই
মাটির উপর গড়িয়ে পড়ছে  শস্য দানা 

এলোমেলো হলেই স্রোত 
 বৈকুণ্ঠের সব গান এখন রাধা অভিমুখী 

তুলে নাও খাম জড়িয়ে রাখো অসুখ 
শীতের পর রোদের দাম কমছে 

 পেরেকে টাঙিয়ে রাখছি  অভিমান
পায়ের খোলা অংশে বৃষ্টি কমছে না
      



Comments

Post a Comment

Thank u..Valo thakun...

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক