ব্রীহি উৎসবের পথে পথে
ব্রীহি উৎসবের পথে পথে
তুলসীদাস মাইতি
প্রাচীন তৃণ নগরীর পাশে পাললিক দিগন্ত ছুঁয়ে
আদিম অথর্ব নদী।বাঁকাচোরা পথের দুধারে
চেনা চেনা মানুষের বাড়িঘর।
জীবনের সুস্বাদ নিতে খেতচসা মানুসের দল
স্বপ্ন পুঁতে রাখে
রোদ-বৃষ্টি -সংগীতের বিস্তীর্ণ সবুজে।।
শস্যলক্ষীর বারোমাসি পুজো টানাপোড়েন সংসারে।
আকাশবলাকা সূর্যের রং মেখে উড়ে যায় নিখুঁত গতিবেগে।
নদী প্রেম – শস্য প্রেম জলহাওয়া দুর্যোগের এই ছন্দ -আলাপনেও
কড়া পাহারায় মহাজন এসে দাঁড়ায় সর্পিনি ঝঞ্ঝা র নির্মম হুল্লোড়ে ।
থামে না নদী- রোদ্দুর -মেঘ বৃষ্টি, পুঁতে রাখা স্বপ্ন গুলো।
মরমিয়া উল্লাসেই ঋতু র রঙে শুরু হয় ব্রীহি উৎসব।
বাহ,ভালো লাগল...
ReplyDelete