জলের অ্যালজেবরা













জলের অ্যালজেবরা

কার্তিক ঢক্  

ঢেউ ভাঙতে ভাঙতে নৌকাটি 
ভেঙে ফেলেছে গোটা নদী। 
বালিয়াড়ি জুড়ে শুকনো ডানার ঝাপট
কম্পাসহীন সময়ের দোলক সমুদ্রের লিংক  পায়না বলে-
হৃৎপিন্ডের রক্তক্ষরন জ্বরে -ভেজা পাটাতন
শুধু মাছিদের র‍্যাম্প্... 

নৌকোটি তখন কবিতা হয়ে 
পিটুইট্যরির স্রোত বরাবর সাবলীল সাঁতার কাটে-
জলের অ্যালজেবরা ঘাঁটে।
পদ্মপুকুরে ভ্রমরের যাতায়াত দেখে
করোটির ল্যাপটপ্ খুলে...
আর শুকনোমাঠ পার হয় এ্যাডাল্টঘরের
নামতা গুনতে গুনতে।

Comments

Post a Comment

Thank u..Valo thakun...

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক