রাংতা মোড়া পৃথিবী














রাংতা মোড়া পৃথিবী

মৌ গোস্বামী 


ছাদের সিলিং ধরে নামে, 
আলোর সমান্তরাল- 
সরল রেখা নিচ মুখে।
 থ্রিডি আলোতে তারা খসা ,
দেখে জ্বলজ্বলে চাওনি।
 দীপাবলি রাত রাংতায় মোড়া ,
আতস বাজি গলিতে গলিতে ,
পুড়ছে  বিবেক। 
আলোময় রাস্তার বিপরীত প্রান্তে- 
যেখানে পৃথিবী অমাবস্যাময় -
তারা প্রহর গুনে পূর্ণিমার অপেক্ষায় ।
সর্বনাশারা হানা দেয় সাবলীল ভাবে 
উত্তেজিত আওয়াজ চাপা পড়ে 
পটাকার গর্জনে। 
এক মেঘ উল্লাস দেখে শহর;
আর আলোর উল্টো দিকটা ? 




Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক