ঘুম অর্থাৎ
ঘুম অর্থাৎ
অনিমেষ সরকার
প্রতিটি রাত এক একটি বিকেলকে ঘুমের ওষুধ পেসক্রাইব করে
ঘুম শরীরকে জড়িয়ে আপ্লুত হতে হতে
ঝিমিয়ে যায় শৃঙ্খলা বজায় রেখে
ঘুম শরীরকে জড়িয়ে আপ্লুত হতে হতে
ঝিমিয়ে যায় শৃঙ্খলা বজায় রেখে
ঘুমিয়ে যাওয়ার আগেই মোজার ভেতর রাখছি
চিরকুট।
নাহ সান্তা ক্লজ আজ হয়তো বন্ধু হয়ে আসা রাতকে
চুপি চুপি বরফে মুড়ে দেবে
গর্দান জিরাফ।
চিরকুট।
নাহ সান্তা ক্লজ আজ হয়তো বন্ধু হয়ে আসা রাতকে
চুপি চুপি বরফে মুড়ে দেবে
গর্দান জিরাফ।
প্রতিটি ঘুম ই চায় হাত বোলাতে মায়ের ভেজা চোখে
কপালে স্থির চুম্বন।
কপালে স্থির চুম্বন।
মায়ের থেকে এখন লুকোনোর কিছুই থাকে না
ছেঁড়া বালিশ কভার হীন লেপ
যা কিছু সব আমার পক্ষেই রায় দেয়
ছেঁড়া বালিশ কভার হীন লেপ
যা কিছু সব আমার পক্ষেই রায় দেয়
সমীকরণ যা দেখি
ষড়যন্ত্র কেবল আর হলফে লেখা
ষড়যন্ত্র কেবল আর হলফে লেখা
মা শুয়ে আছে আমার
ঘুমের অস্তিত্বে
ওতপ্রোতভাবে....
ঘুমের অস্তিত্বে
ওতপ্রোতভাবে....

Comments
Post a Comment
Thank u..Valo thakun...