হতভম্ব চোখের সুচেতনা
হতভম্ব চোখের সুচেতনা
অর্ণব মণ্ডল
কিন্তু জলকে দু'ভাগ করা নিয়ে
আমার মনের সংশয় ঘুচলো না
স্বেচ্ছাচারিতার কয়েকটা ভিক্ষু মনস্ক কুকুর
লালরঙা সতর্কতার হুলিয়া দিচ্ছে বারংবার
অস্পষ্ট শব্দের কোঁকড়ানো যন্ত্রনাগুলো দিয়ে
আমার কুলপ্যাডমার্কা জানালার উপর
বিক্ষিপ্ত ভাবাবেগে আমি একাকী
কৈবাল্য মৃত্যুর এস্রাজ বাজিয়ে চলেছি
অশ্লীলতার কাঁপা কাঁপা সুর
ডেনড্রাইট খেঁকো অসুখের
শিরা উপশিরায় ছাড়িয়ে পড়েছে
পরাবাস্তবতার পাপ ক্রমানুসারে
ক্লান্তিহীন পথের ছায়া মেখে
আবারও নির্জনতার গা ঘেঁষে গর্জে উঠছে
মগজাস্ত্রের ঘোড়াটি ও হতভম্ব চোখের সুচেতনা...
আমার কবিতা হ্যাংলামির শীর্ষদেশ ছুঁয়ে উম্মুক্ত ভালোবাসার মতো
আর রতি বাষ্পের বিন্দুবিসর্গে
এখন আমার আঁটোসাঁটো প্রভুভক্তির পুরোপুরি ঘোরটাই গিলে নিচ্ছে
জোনাকি, চাঁদ, অস্থিরতার প্রতিপাদ্যে
তোমার ঘুমন্ত মুখ বৃথা সেই শূন্যতত্ত্বের দিগদর্শনমন্ত্ৰ
আমার সত্যিমিথ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পরাজয়ের আওয়াজ ভুলে সামঞ্জস্য খুঁজছে
বিরক্তিহীন ঈশ্বরের চোখেমুখে

কবিতার স্পর্শধ্বনি
ReplyDeleteVery Nice!!!
ReplyDelete