শব্দ-পুতুল












শব্দ-পুতুল
শ্রীকণ্ঠ


কৈশোর রোদ তোমার শরীরের নবীন খাঁজ বেয়ে
গড়িয়ে পড়ে কবিতার খাতায়
ভিজিয়ে দ্যায় জলবিষুবীয় মন
জন্ম নেয় জলজ কিছু শব্দ
কলসপত্রী কিছু শব্দ তুলে নিই কলমের ন্যাড়া মাথায়
ছেলেবেলার কোপ কোপ খেলার মতো
ইউক্যারিওটিক কোশগুলিকে কাটাকুটি করে
প্রতিস্থাপন করি সাদা পাতার জরায়ুতে
মায়োসিস প্রক্রিয়ায় তৈরী হয় শব্দ-পুতুল
আর
আমি
অপেক্ষায় থাকি
কখন শব্দ-পুতুল
প্রাণ পাবে
তোমার শূন্য তাপাঙ্ক অভিজ্ঞতায়...........



Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক