চতুঃষ্কোণ
চতুঃষ্কোণ
সুপ্রীতি বর্মন
চতুঃষ্কোণে এমুড়ো থেকে ওমুড়ো
মশারীর আয়েশ
হাত পা যেন উচ্ছনে দিবারাত্রির কাব্য।
কলকব্জা নড়বড়ে সরু সুড়ঙ্গে সংযমী
রক্তস্রোত তুমি কি রজঃস্বলা না
হাড়ে হাড়ে বিচিত্রপত্র পৌরুষ ধামাচাপা গুনপনা
বিষ নেই তার কুলোপানা চক্র।
৩৬০ ডিগ্রী ভূমির সাথে আনত মস্তক
বিক্রয়মূল্য শিরোচ্ছেদে হিউমিলিয়েশন
সালফিউরিক অ্যাসিডে অচল বিস্ফোরন।
গুছিয়ে বাগিয়ে টেবিলল্যাম্পের নিয়ন আলোয় প্ল্যানচেটে অশরীরী আগমন।
ফাটা ঠোঁটে চাপা শব্দের মিছিল ঊরু গন্ধে সমাহিত।
চোখের পাঁচিলে কারারুদ্ধ রাফাঞ্জেলের প্রতিশ্রুতি
বিষ দীর্ঘ বেনীর সেতুবন্ধন।
চতুর্ভূজ পরিধি বর্গমূলে আশঙ্কার ঘাম
চিতাকাঠে দাউ দাউ চুম্বন ছাই শূন্যতা
ইনফিনিটি অন্ধত্ব বার্ধক্য চাঁচাছোলা বাঁশ।
পোয়াতির নাভিফুঁড়ে সদ্যোজাতর প্রস্ফুটিত প্রথম ক্রন্দন যোগ্যতা অর্থহীন।
অন্তঃসারশূন্যতা ছেঁড়া কোলাজে মনমরা মিলাপ আলব্যাম
বিবাহ বার্ষিকী।
এসকালেকটরে সৌজন্যতাবোধ নষ্ট নীড়
ঠেকাও বৈতরিনী কাটছাঁটে সেভিংস।
ফিক্সড ডিপোজিট প্লেটোনিক লাভে মরচে আধমরা।
দিতে চাও তোমার ঠোঁটের পাপড়ির কসমেটিক বিষ,না-
হতে চাও Infinite without complication but candid প্রেয়সী।...

Comments
Post a Comment
Thank u..Valo thakun...