দেশপ্রেম











দেশপ্রেম 

মুরারি সিংহ


১
মাঝরাতে ঘুম ভেঙে গেল
       বিছানায় শুয়ে শুয়েই নিজেই  নিজেকে প্রশ্ন করলাম
                  তুই কি দেশকে ভালোবাসিস
                      তুই কি জানিস কাকে বলে দেশপ্রেম

বাইরে মেঘের ডাক শুরু হল
বৃষ্টি নামল ঝমঝমিয়ে 
                দমকা হাওয়ায় 
                দেয়াল থেকে ছিটকে পড়ল 
           নতুন বছরের ক্যালেন্ডার

ক্যালেন্ডারের শিশুটি তখনো হাসছে 

২
চিৎকার করে বললাম 
       আমি যুদ্ধে যেতে চাই
                  আমি প্রতিশোধ নেব

আমার চিৎকার শুনে জানলায় বসা পাখিটা 
               ফুড়ুৎ করে উড়ে গেল
ব্রেকিং নিউজে ভেসে উঠল 
          পঞ্চম দিনেও মাধ্যমিকের প্রশ্নপত্র লিক

যদুবাবু বাজার থেকে ফিরতে ফিরতে বললেন
বুঝলেন মশাই আজ সুভাষ বোস বেঁচে থাকলে
                    দেশটার এমন হাল হত না
                         যত্তো সব রাবিশ  

৩
অতঃপর পাতি পাতি করে খুঁজে দেখছি
              বুকের ভেতর কোথাও 
                   একবিন্দু সাহস লুকিয়ে আছে কিনা

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক