ঘুম
ঘুম
আশিস চৌধুরী
কখন ঘুম আসে কে বা জানে!
ভেবেছিলাম বালিশ বলতে পারবে
ছাদের শিলিংও ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে
দেওয়ালের টিকটিকি সে কি জানে?
আর এই যে হাতের কাছে মোবাইল
সেখানেও স্ট্যাটাসে লাইক আছে কমেন্ট নেই
টিকটিকিটা মাঝে মাঝেই আওয়াজ করছে
ভাবছি ঠিক ঠিক ঠিক বলছে
এসব ভাবতে ভাবতেই
পক্ষীরাজে চড়ে তেপান্তরের মাঠ পেরিয়ে
এক্কেবারে রাজপ্রাসাদের অন্দরে
তারপর? তার আর পর নেই।

Comments
Post a Comment
Thank u..Valo thakun...