জিরো বাউন্ডারি লেখার তাগিদ






আফজল আলি





দ্বিতীয় পর্ব 

কবিতা লেখা একটি দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া । বুঝতে বুঝতেই অনেকটা সময় কেটে যায় এবং ভালো লেখার হাত অর্জন করা তো একটা অধ্যবসায় । কাজেই আমার মধ্যে এরকম প্রক্রিয়া ছিল । লেখায় যাতে একঘেয়েমি না আসে ,  তাই বিভিন্ন ভাবে লেখার চেষ্টা করতাম শব্দকে বিভিন্ন ভাবে বিভিন্ন মাত্রায় প্রয়োগ করে । এইভাবেই চলছিল । কিন্তু কখনোই মাথার মধ্যে আসেনি নতুন কিছু চিন্তা বা দর্শন লিখব  বা লিখতে পারি ,  কারণ উত্তর আধুনিকতার মধ্যেই একপ্রকার সন্তুষ্টি এবং saturation তৈরি হয়ে ছিল মনের ভিতর । হয়তো আমার পড়াশোনার বিস্তার অতটা ছিল না,   কবিতার বাইরে । সত্যি কথা বলতে কী দর্শন বিষয়টাও সেরকম জানতাম না,   উত্তর আধুনিকতা বা post modernism সম্পর্কে ধারণা থাকা সত্ত্বেও । 

কিন্তু 2016  সালের পর সবকিছু change হতে লাগল । কবিতা লিখতে লিখতে আমি নতুন এমন ধরনের কবিতা লিখতে লাগলাম যা নিয়ে আমিও বেশ অবাক হয়ে গেলাম । আমার অন্যতম গুরু ডাক্তার গদাধর দাস  তখন বলেছিলেন এরকম লেখা বাংলা সাহিত্যে বা বিদেশি সাহিত্যেও নেই।  আমার নিজের যতটা পড়াশোনা ছিল তাই দিয়েও বিষয়টা ভাবতে শুরু করলাম । সত্যি তো এরকম ভাষা ব্যবহার তো আগে কারো কবিতায় দেখিনি । এই ধরনের কবিতাগুলো তো তথাকথিত উত্তর আধুনিক কবিতা থেকে আলাদা এবং স্বতন্ত্র । এই সময় আমি কবিতা পাক্ষিক whatsapp group e থাকার সুবাদে   অনেক তরুণ কবি যেমন রাহুল গাঙ্গুলি সুকান্ত ঘোষাল  মহাদেব নাথ বাংলাদেশের  ফারজানা মণি অরবিন্দ চক্রবর্তী  এঁদের কবিতার মধ্যে ও যেন খুঁজে পেলাম নতুন কিছু যা উত্তর আধুনিক কবিতা থেকে আলাদা । কিন্তু এগুলোর মধ্যে নতুন যে বৈশিষ্ট্য আছে যা দর্শনগত বিচারে প্রকাশযোগ্য  ,  তা আসলে কী ,  কিছুতেই ধরতে পারছিলাম না । এর মধ্যে আমি দর্শন নিয়ে পড়াশোনা শুরু করতে লাগলাম  হঠাত্ ই । খুব গভীরে না হলেও জানতে লাগলাম দর্শন বিষয়টা আসলে কী ;  বিভিন্ন দার্শনিক কীভাবে তাঁদের মৌলিক ভাবনা দিয়ে গেছেন । পড়তে পড়তে নিজেও সমৃদ্ধ হলাম কিছুটা । আমি বিজ্ঞানের ছাত্র হওয়ার জন্য সাহিত্য ছাড়াও বিজ্ঞানের বেসিক জ্ঞানটুকু আমার জানা ছিল ;  সঙ্গে দর্শনের বিষয়টি যুক্ত হওয়াতে নিজের ভিতরে অনেকটা আলোকিত হল। বুঝতে পারলাম মানুষের জীবন প্রবাহে এবং সাহিত্যে দর্শন কীভাবে কাজ করে  জ্ঞাত বা অজ্ঞাত অবস্থায় । 

তখন এই নতুন ধরনের কবিতার গঠনকাঠামো এবং ভাষার ব্যবহার ও শৈলী নিয়ে ভাবনাটা মাথার মধ্যে চেপে বসেছিল। কিন্তু উত্তর পাচ্ছিলাম না । নতুন এই কবিতার ভিতরে কী এমন প্রক্রিয়া আছে যা একটা ধারণাতে বাঁধা যাবে । অত্যন্ত গভীরে গিয়ে মগজ কাজে লাগালাম । তারপর হঠাত্ ই একদিন মাথায় চলে এলো জিরো বাউন্ডারি  খুব কাকতালীয় ভাবে । কাকতালীয় ভাবে এসেছিল কিন্তু প্রেক্ষাপট তৈরি হয়ে গিয়েছিল মনের মধ্যে । জিরো বাউন্ডারি  অর্থাত্ কোথাও কোনও বাউন্ডারি নেই । 

একটা কথা অবশ্য বলা হয়নি জিরো বাউন্ডারি ভাবনাটা আসার আগে আমি post-postmodernism শব্দটি নিয়ে ভাবতে শুরু করেছিলাম অর্থাত্ উত্তর আধুনিকের পরের অবস্থান বা সময় । এই নিয়ে ফেসবুকে আমার একটা কবিতার ইংরেজি অনুবাদের (  অনুবাদক রুমা ঢ্যাং অধিকারী )  সঙ্গে একটি post দিয়েছিলাম যেখানে উল্লেখ ছিল এটাকে কি post post modern কবিতা বলা যাবে  । বিভিন্ন মত উঠে এসেছিল পক্ষে বিপক্ষে । বাংলাদেশের ইংরেজি অধ্যাপক এবং কবি মাননীয় কামরুল ইসলাম বলেছিলেন  - post post modern শব্দটি নিয়ে ভাবতে কারণ post post modernism এর পরে যদি কিছু আসে তাহলে কতবার post post কথাটি লিখতে হবে । এই বিষয়টা আমাকে ভাবিয়ে তুলল। এ ছাড়া কবি প্রাবন্ধিক নাসির ওয়াদেন আমাকে খুব উৎসাহ দিয়েছিলেন এ ধরনের নতুন চিন্তা ভাবনা নিয়ে আনার জন্য । আমি উৎসাহিত বোধ করলাম এবং নতুন কিছু যে হতে পারে তা ফেসবুকের বিভিন্ন মতামত দেখে আঁচ করতে পারলাম । তাই নতুন কিছু একটা প্রক্রিয়া বা কাঠামোর খোঁজ করছিলাম যা দিয়ে নতুন এই কবিতাগুলোকে ধরা যাবে । তখনই পেলাম জিরো বাউন্ডারি শব্দ দুটি । কোথাও কোনও বাউন্ডারি নেই । মাঝে মহাদেব নাথ যার লেখার মধ্যে নতুনত্ব পাচ্ছিলাম,   সে জিরো ওয়াট  নামে একটি ছোট প্রবন্ধ আমাকে দেখিয়েছিল । কিন্তু সেটি ছিল খুব অস্পষ্ট এবং সামগ্রিক দিশাহীন আমার কাছে । কারণ আমি যে ভাবনাটা ভাবতে চাইছিলাম তা জিরো ওয়াট দিয়ে বিশ্লেষণ করা যাবে না । তাই জিরো বাউন্ডারি নিয়ে ভাবতে শুরু করলাম । এবং এই যে বাউন্ডারিহীনতা জগতময়  - এই ভাবনাটি আমি প্রয়োগ করতে লাগলাম কবিতায় সাহিত্যে এবং জীবনে ,  সমাজ ব্যবস্থাপনায়। প্রয়োগ মানে সবটাই তাত্ত্বিক । দেখলাম বেশ মানিয়ে যাচ্ছে  অর্থাত্ জিরো বাউন্ডারি ভাবনা দিয়ে আমি সব ক্ষেত্রেরেই ব্যাখ্যা করতে পারছি। এবং নতুন দৃষ্টিভঙ্গিতে ,  নতুন শক্তিতে। আলোচনা করতে লাগলাম ডাক্তার গদাধর দাস মহাশয়ের সাথে । উনি বিষয়টি গ্রহণ করলেন এবং উৎসাহিত করলেন আমাকে । আমি এই নতুন ভাবনার নাম দিলাম জিরো বাউন্ডারি কনসেপ্ট । আস্তে আস্তে লিখতে শুরু করলাম এক্কেবারে অস্পষ্ট আগত একটি শব্দবন্ধ এবং ভাবনা থেকে । ইতিমধ্যে দর্শনের ভাষা আমি কিছুটা হলেও রপ্ত করেছি । প্রথম দুটো পর্ব কেবল কবিতার উপর লিখে বাংলাদেশের ছোট কবিতার কর্ণধার সৈয়দ মহিনউদ্দিন মাসুমকে দিলাম । উনি পরপর প্রকাশ করলেন । আমি কিছুটা আলোকিত হলাম। অনেক তরুণ কবি আমার ভাবনার দ্বারা উদ্বুদ্ধ হলেন। নতুন একটা whatsapp group খোলা হল  জিরো বাউন্ডারি কবিতা নামে মাত্র 25 জন কবি সদস্য নিয়ে  ।  সঙ্গে একটা  web magazine যার নেতৃত্বে ছিল কবি রুমা ঢ্যাং অধিকারী ।


                                                     আরও শোনাবো আগামী সপ্তাহে...



Comments

  1. পড়ে সমৃদ্ধ হলাম।
    আগামী পর্বের জন্য অপেক্ষায় থাকলাম

    ReplyDelete
  2. পড়ে সমৃদ্ধ হলাম।
    আগামী পর্বের জন্য অপেক্ষায় থাকলাম

    ReplyDelete
  3. ভালো লাগলো।আরও পড়ার অপেক্ষায় রইলাম।

    ReplyDelete
  4. অনেক টা ভেতরের কথা জানা বোঝা গেল l
    আজ আমিও এই কন্সেপ্টে প্রয়াস চালিয়ে সফলতার মুখ দেখছি ,আপনার গাইডেন্সে l প্রণত স্যার l

    ReplyDelete

Post a Comment

Thank u..Valo thakun...

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক