পুরোনো প্রেমিক













পুরোনো প্রেমিক 

অদিতি চক্রবর্তী


সেই পুরোনো প্রেমিকা, আবার এসেছে.. 
তুমি একটা কাজ করো 
সম্প্রচার শুরু করো, সূর্যের সাথে... 
নৈশ্য করে দাও সব মৃত উন্মচন গুলো.. 
ম্লানে অম্লানে এক শেষ থেকে শুরু করো.. 
রাসায়নিক পরিচ্ছেদ... 
বছর কুড়ির ছবি এঁকে ফেলো তো তার.. 
 কালো কালো শিরায় শ্লেম্ষার মতোন জড়িয়ে থাকা প্রতিটা সাদা পাতা তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো কে একটু হিসাব দেখাও...
ঘোড়া তো সেই আড়াই চালে বাঁধবে তার শিকার..
আনন্দ আর কিছুটা চোখের জলের চাঁদা তুলে রেখে দাও বুক পকেটে..
অযথা মায়া বাড়িয়ে লাভ কি!! 
প্রেম প্রেম ভাবনা গুলোকে ধুলিস্সাৎ করে দাও.. 
আজ আবার নতুন চোখের গ্লানি নিয়ে সম্পূর্ণ অন্য একটা অধ্যায় শুরু হবে.. 
পুরোনো অক্সিজেন দেবে আবার নতুন প্রেমিকা.. 
যান্ত্রিক জীবনে আবার এক ঘেয়ে আসবে নির্জন অন্ধ ভালোবাসা... 
আজ তুমি একাই কিংবা যাও কারোর নতুন প্রেমিক হয়ে - - - 


Comments

  1. বাহ,খুব সুন্দর কবিতাটি।👌💐

    ReplyDelete
  2. বাও অদিতি ,অপূর্ব রে l

    ReplyDelete
  3. দারুণ লিখেছিস। সুপার্ব।

    ReplyDelete

Post a Comment

Thank u..Valo thakun...

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক