এবারের সাপ্তাহিক ব্ল্যাকহল ব্লগের চমক পড়তেই হব....













১৯৫২ আর রক্ত-গোলাপ...

অভিজিৎ দাসকর্মকার 

রক্ত কি শুধুই হিমোগ্লোবিন,সিরাম আর কিছু খনিজের একটি রাসায়নিক মিশ্রণ? 
যার কাজ শুধুই সারা শরীর জুড়ে ঘুরে বেড়ানো? শক্তি সঞ্চার করা? ব্যস্...!
         এতে ভালবাসা,প্রেম,সহবৎ, ঠিক বেঠিক কে কি একদম জায়গা দেবে না?

   এই রক্ত গোলাপের দিনে এতো গুলো প্রাণোচ্ছল গোলাপকে ধুলোর সাথে মিশিয়ে দিলো,ঠিক ভাবে ফুটে ওঠার আগেই। গোলাপ তো শত্রু বা মিত্র , এটা আমার না- ওটা  তোমার না, এইসব নিয়ে জন্মায় নি? তবে কেন পিছন থেকে ধাওয়া করে ৪০এরও বেশি মা, সদ্য বিবাহিতা,সদ্য মাতৃত্ব কে মিশিয়ে দিলো কিছু কাপুরুষের দল? 
এতো কষ্ট দিলো, শোকে ডুবিয়ে দিলো গোটা প্রজাতিকে...এতো উন্নত সময়।আমরা তো তথ্যপ্রযুক্তির কথা বলি!-
         এটাই কি শহিদ দিবস? 
          তবে ১৯৫২ সালে আবুল বরকত,  আবদুল জব্বার,  আবদুস সালাম সহ কয়েকজন ছাত্রযুবা হতাহত হন। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ ঢাকাবাসী  ঢাকা মেডিকেল কলেজ  হোস্টেলে সমবেত হয়। নানা নির্যাতন সত্ত্বেও ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষ প্রতিবাদ জানাতে পরের দিন ২২ ফেব্রুয়ারি পুনরায় রাজপথে নেমে আসে।একুশে ফেব্রুয়ারির এই ঘটনার মধ্য দিয়ে  ভাষা আন্দোলন  আরও বেগবান হয়।
   নাকি এই দিনটিকেই শহিদ দিবস বলবো?

         আমি হতভম্ব হচ্ছি। আমার মন ভাবতে ভুলে যাচ্ছে আমরা যখন ওই ৪০ এরও বেশি জওয়ান দের রক্তলেখায় মোমবাতির মিছিলে মৌনতা পালন করছি। আমাদের সেলিব্রিটিরা তাদের বিশেষ অনুষ্ঠান সম্প্রচারের জন্য চ্যানেলদের মানাও করে নি। আমরা মজিয়ে মজিয়ে দেখেছি,আর ওদের TRP বাড়িয়ে গেছি...
         তাই ধিক্কার জানাই...
     সেদিনও ঘর সামলানোর জন্য মা সমান  ভাষা,তার পাশেও দাঁড়াই নি,
আজও প্রতিবাদ করতে নেমে মোমবাতি মিছিলে মৌনব্রত পালন করি তাও একটি বিড়ি মুখে নিয়ে...




Comments

  1. খুব ভালো সম্পাদকী।
    পরিণত ঝরঝরে লেখনি...

    ReplyDelete
  2. সময়োচিত সম্পাদকীয়।খুব ভালো লাগলো।

    ReplyDelete
  3. কি লিখবো অভি !!!! ভাষা নেই গো l
    অসামান্য অভিব্যক্তি l সাবলীল চয়ন l মুগ্ধ l

    ReplyDelete
  4. সত্যি খুব ভালো লাগলো লেখাটা পড়ে।বলার ভাষা নেই।

    ReplyDelete
  5. খুব ভালো লেখনী

    ReplyDelete

Post a Comment

Thank u..Valo thakun...

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক