অদিতি চক্রবর্তী
তখনও অন্ধকার - - -
অদিতি চক্রবর্তী
অন্ধকার তখন সব ঘেঁটে ঘ, মোমবাতি ও তখন নৈব নৈব চ.
আমি সেই অন্ধকার কে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে পারতাম..
ঝুলন্ত হারিকেন তখন হারিয়ে অন্ধকারের ই রাস্তা খুঁজে চলেছে পাচ্ছে না, পাচ্ছে না চুপ চাপ কোনো পৃথিবী যেখানে টু শব্দ নেই..
কুসংস্কার এর ভেলা তৈরী করছে ওরা, ভেসে ভেসে তারা সেই সুস্থ মস্তিষ্কে সব ঢোকাবে, শৈশব কে থামিয়ে দিয়েছে, অচৈতন্য স্তব্ধ জালে,
এই অন্ধকারেই আজ দেখব জীবন্ত কারালাশ, যুদ্ধের সময় কার বহুবচন,.
অসংলগ্ন, কারাবাস সে সময় অনেকেরই অভ্যাস, নিজেকে দেখতে, তখন ভয়, খুললেই দেখত চোখের কোটর এবং তার রক্ত মাখা ক্ষত..
এই অন্ধকারে কত কিছুর শেষ থেকে শুরু আবার শুরু থেকে শেষ
জাতীয় উদ্বেগের সৃষ্টি সবটাই চলছে ক্রমাগত,
শৈশব দেখেছিল মায়ের আদর ভরা নিটল স্তনের খোঁজে মায়ের কোলে,
সেই শৈশব যখন প্রাপ্ত বয়স্ক! যখন দেখে স্তনের ওপর তাজা রক্তের মালা, তীব্র ফিন্কী দিয়ে সারি সারি অবিরল শরীরের উলঙ্গ উৎসব..
বহিরাগত ধর্ষণ এর সাক্ষী,
অন্ধকার তখনও, বাড়ির উঠোন কেমন স্তব্ধ ভাবে দাঁড়িয়ে আছে,তৃষ্ণার্ত বড্ড,
প্রেম জাগে তবুও নোনা বালির সময় গুলোর ওপর উর্ব্ধশ্বাসে বয়ে যায় সমুদ্র নদী র উপকূল..
আজ অন্ধকার, আজ ও জ্যোৎস্না এসে শুয়েছে বারান্দার মাদুরে..
ক্লান্ত অবস্থায় চারদিকে শুধু যুদ্ধ ওই অন্ধকার কে অজুহাত করে,ঠান্ডা নল আর বন্দুকের সামনে আজ দেওয়াল, এখনও আলো ফোটেনি অন্ধকার জিতে গেছে!..

ভাল লাগল
ReplyDelete