দেবযানী ভট্টাচার্য্য













মধ্যপথ

দেবযানী ভট্টাচার্য্য


আজ আমি  আনমনা খুব,
বুক থেকে গড়িয়ে যাচ্ছে  বিষ,
করতল থেকে স্মৃতি কর্পূর উড়ে
নিখোঁজ -বাতাসে ঢেউ টান,
কিছুইতো  ধরে রাখছিনা।
নিস্তব্ধ  দুপুরে ডাকছে দশতলা অফিস বিল্ডিং
-ম্যারেজ কাউন্সেলর -ঠান্ডাঘরে
ঝকঝকে আলো-
মুখোমুখি কাঁটাছেঁড়া  অদ্যাবধি একত্র যাপন -।

ক্রমশ  উঠছে লিফট-বেসামাল মন নিয়ে
লক্ষ্যহীন দৃষ্টিটুকু ঘুরে ফেরে শূন্য খা্ঁচায়।
তখনই  ঝলকে তার কৃষ্ণবর্ণে বঙ্কিম  বিদ্রুপ
আটপায়ে ঝুলে থাকে চকচকে লোভে-
আমি স্থির-চোখে চোখ- শরীরে শীতল  স্রোত-
প্রতিপক্ষ কিংবা শিকার । আমি তার ঠান্ডা চোখে ডুবে যাই মৃত মোহঘাসে-।
আমার পায়ের স্পর্শ  ক্রমশ মাটিতে গেঁথে যায়, শিরায় রক্ত জুড়ে টুকরো বরফ-।
অনন্ত উর্ধগামী পথ ছুঁয়ে নেয় ব্যপ্ত নীহারিকা ।

অথচ যেকোন  ফ্লোরে এক্ষুনি থেমে যেতে পারি, নেমে যেতে পারি অনায়াস -
বিপরীত  আয়নায় তবুও আটকে থাকি
শরবিদ্ধ  পাখি। গন্তব্য দশতলা ,
তার আগে হেরে যাওয়া নেই ।
জীবন নিশ্চিত  জানে-
শিকারী ও শিকারের
ইগোর লড়াইয়ে
মধ্যপথ অপশন নেই।

Comments

Post a Comment

Thank u..Valo thakun...

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক