রঞ্জন দত্ত
সেফ্টিজোন
রঞ্জন দত্ত
বোঝার বোঝা নেই চেপে আর ঘাড়ে
সাইলেন্ট মোডে রেখিছি তাই ফোন
ছড়িয়ে যাওয়া - রক্ত মাংস হাড়ে
পেয়েছি খুঁজে - আমার সেফ্টিজোন
হয়তো কোথাও বৃষ্টি হয়ে গেছে
এড়িয়ে যতো সাংবাদিকদের চোখ
নিউজ-চ্যানেল জানাচ্ছে - এই ম্যাচে
জেতার পরেও ড্রেসিংরুমে - শোক
মধ্যিখানে একটা পাগল উঠে
খুঁজছিল - তার হারিয়ে যাওয়া মগ
তারপর কী লিখছিল চিরকুটে
বোধহয় কোনো গালভরা ডায়লগ
ওসব নিয়ে কী আর হবে ভেবে
মিথ্যে কেন করছি টাইম-লস
ভূতের ব্যাপার ভূতই বুঝে নেবে
বরং ভাবি - কোথায় দশে দশ
হয়েছে শেখা - কোথায় হ'ব নত
অতএব আর নেই কোনো প্রবলেম
যা দেখে তুই মনে করছিস - ক্ষত
আমি সেটার নাম দিয়েছি - প্রেম
সাইলেন্ট মোডে রেখিছি তাই ফোন
ছড়িয়ে যাওয়া - রক্ত মাংস হাড়ে
পেয়েছি খুঁজে - আমার সেফ্টিজোন
হয়তো কোথাও বৃষ্টি হয়ে গেছে
এড়িয়ে যতো সাংবাদিকদের চোখ
নিউজ-চ্যানেল জানাচ্ছে - এই ম্যাচে
জেতার পরেও ড্রেসিংরুমে - শোক
মধ্যিখানে একটা পাগল উঠে
খুঁজছিল - তার হারিয়ে যাওয়া মগ
তারপর কী লিখছিল চিরকুটে
বোধহয় কোনো গালভরা ডায়লগ
ওসব নিয়ে কী আর হবে ভেবে
মিথ্যে কেন করছি টাইম-লস
ভূতের ব্যাপার ভূতই বুঝে নেবে
বরং ভাবি - কোথায় দশে দশ
হয়েছে শেখা - কোথায় হ'ব নত
অতএব আর নেই কোনো প্রবলেম
যা দেখে তুই মনে করছিস - ক্ষত
আমি সেটার নাম দিয়েছি - প্রেম

Comments
Post a Comment
Thank u..Valo thakun...