সোনালী মন্ডল আইচ
সরাসরি
সোনালী মন্ডল আইচ
গল্পের প্রাসঙ্গিকতা শেষে
কিছু চরিত্র কপালকুণ্ডলা
তাদের আদি অন্ত নেই
সুকৌশলে অযত্ন ব্যবহার
না ভাঙা না মচকানো
মলম না লাগানো ক্ষত
একলার পরিমন্ডলে পাক
খেতে থাকে উপসংহার
রামায়ণে রাধার নামটা খুঁজেছিলাম
অথচ কৃষ্ণ ভূমিকা
কী উজ্জ্বল কী মহান
ছবিতে সংকীর্তনে রাধাকৃষ্ণ একাসনে
এভাবে তীক্ষ্ণ উদাসীনতা
আমাদের অসুখ বাটখারায়
অন্ধকারে মাপা এসব ব্যতিক্রম
তোমার আমার সকলের
মধ্যে কিলবিলে দংশনকীট
ঘুটঘুটে আঁধারে অপ্রকাশিত প্রচ্ছদ
এসব হৃদপিণ্ডের ভাঁজে
স্থায়ী পরজীবীর মতো
মুখোশটা হাসলে টোল পড়ে
গড়িয়ে নামা কান্না
অন্দর মহল জুড়ে
গতিসূত্রের স্বাভাবিক নিয়মে ব্যস্ত নিউটন...

Comments
Post a Comment
Thank u..Valo thakun...