নাসির ওয়াদেন














জানালার আড়ালে 
 
নাসির ওয়াদেন 

কেউ কেউ যখন ব্যবহার করে বুঝতে পারে
নীরবতা হেসে যায় ফুলের কাঁটার কাছে 
অতটা সুন্দর পাখি নাচে না যতটা মনময়ূর
ফুলের গন্ধ মৌমাছিকে নাচাবেই 

ব্যবহৃত হতে হতে প্রবীণবৃক্ষও মুখ তোলে 
কী জানি, পাখিদের আশ্রয় ভাঙছে কীনা? 
আমিও ব্যবহার হতে ভালবাসি কাশফুলের কাছে 
হৃদয়ের ঘন্টি বেঁধে বেশি দূর এগোনো যায়? 

রাতকে বড্ড শ্রদ্ধা জানাই, কেনো না সে
কখনো কাউকে ব্যবহার করে না কোনোদিন 
ভোরের মিষ্টি ছোঁয়া বাতাসে প্রশ্বাস বড়ো সুখের 
কত রাত চোরাপাখি দেখছি জানালার আড়ালে 

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক