চিরঞ্জীব হালদার














চিরঞ্জীব হালদারের কবিতা

চিরঞ্জীব হালদার  

আড়গোড়া বস্তি , রাঁচি
চাকরীদাতা বললেন
মানবসভ্যতার খারাপ দিক নিয়ে
বেড়ালদের সভায় দু’চার কথা বলতে হবে ।
এখন তাদের পেটের ভেতর একটা অ্যাকোরিয়াম  কল্পনা করি,
উপযুক্ত সাঁতার শিখিয়ে চর্বিযুক্ত মানুষ সেখানে ছেড়ে দেওয়ার 
একটা কার্যক্রম নেওয়া যেতে পারে ।
 আমার পদোন্নতি হয়েছিল কিনা জানিনা ,
তবে ঘর-জামাই হিসাবে তার বাড়িতে বাকি জীবন 
মৎস্য পরিচর্যার ভার দেওয়া হল ।

আমি এখন মাছের ভাষায় কথা বলতে
পুচ্ছ পাখনার অভিযোজন তরান্বিত করি ।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক