বিশ্বজিৎ প্রামাণিক
ভাঙলো পৃথিবী
বিশ্বজিৎ প্রামাণিক
যেদিন চির ফাঁটল ধরল পৃথিবীতে,
দুই মহাদেশ আর এক সাগর ছিল মাঝেই!
ঐপারেতে শুধুই রাজা--
আর ভরল সব প্রভূতেই!
এপারে শুধুই ন্যাংটা--
আর জুটল শুধু মানুষেই!
ভালোই গেল--
ভালোই হলো--
দুই পৃথিবী দুই মেরুতেই!
ওপারে রাজায় রাজায় যুদ্ধ হলো,
এপারেতে সর্বসুখ,
যুদ্ধ গেল আলমারিতেই!
ওরা হিংসা রাখে লক্ষ বুক,
ওদের লোভের আগুন সব রিপুতেই!
এরা সবাই করে কর্ম খুব,
ভাগ করে খায় সব কিছুতেই।
ওরা ভীষণ থাকে যুদ্ধ মুখ,
সকাল-বিকাল খুব রেগেতেই!
এরা বিলিয়ে সব দুঃখ সুখ,
এপার ভীষণ এখন উন্নতিতেই।

Comments
Post a Comment
Thank u..Valo thakun...