দুধেল চিংড়ি













অনুরূপা পালচৌধুরী


তুলির ছোটমামা বেশ রাশভারী লোক কিন্তু পেটব্যাসটি তাঁর বিপদজনকভাবেই তৎপর। পঞ্চব্যঞ্জন আহারের পরেও প্রতিদিন তাঁর দুধভাত চাই-ই চাই। রহিম চাচার গরুর দুধ না হলে তাঁর সারা দিনের শ্রম কাসুন্দি অরক্ষিত থাকে। সেদিন তুলির মামীর অবর্তমানে মামাবাবু নিজেই দুধ রাখলেন রহিমচাচার থেকে এবং ছাকনী দিয়ে ছেঁকে দুধ জ্বাল দিতে গিয়েই ঘটলো বিপত্তি। মামাবাবু সেদিন কিছু না খেয়ে, মুখে কোন রাটি না কেটেই একপ্রকার জাবর কেটেই রাত ভোর করে দিলেন।


পরেরদিন যথাসময় চাচা দুধ নিয়ে আসতেই মামাবাবু তার সাথে কিছু কথা আছে বলে তাকে বসতে বললেন। চাচা একটু ভীতসন্ত্রস্ত হলেন বটে কেননা মামাবাবু তো কথা বলেন না কখনো! রহিমচাচা বোধ হয় প্রমাদ গুনলেন।

মামাবাবু। চাচা আপনার গরু কত কেজি দুধ দেয় প্রতিদিন?

রহিম চাচা। কেনো দাদাবাবু? ১২ কেজি

মামাবাবু। রোজ কত কেজি বিক্রি হয়?

রহিম চাচা। পো...পো... ১৫ কেজি

মামাবাবু। আপনি যতখুশী দুধে পানি মেশান আপত্তি নেই আমার কিন্তু খাল-বিল-পুকুরের পানি না মিশিয়ে টিউবওয়েল ব্যবহার করুন।
কাল দুধের মধ্যে চিংড়িমাছ লাফাচ্ছিলো।

রহিম চাচা। (হাসতে হাসতে) হয়তো গরু খালে স্নান করানোর সময় জল খেয়েছিলো আর তখনই চিংড়িটা পেটে চলে গিয়েছে তাই হয়তো.....

মামাবাবুর চোখ বিস্ফোরিত হয়ে গেলো। রহিম চাচা কোন্ বৈজ্ঞানিক প্রক্রিয়ার কথা বলে গেলেন আজ পর্যন্ত মামাবাবু তা আবিষ্কার করতে পারলেন না। ভাবতে ভাবতে মামাবাবু এখন চিংড়িচাঙ্গুতে আক্রান্ত।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক