রুনা দত্ত














নারী দিবসও  নারী স্বাধীনতা.....

রুনা দত্ত


নারী স্বাধীনতার অর্থ স্বশিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ানোর স্বাধীনতা , নিজের অধিকার রক্ষার স্বাধীনতা , মেয়ে নয় বরং মানুষ হিসেবে  বাঁচার স্বাধীনতা , পরিবারের দায়িত্ব কাঁধে নেওয়ার স্বাধীনতা , দেশ ও দশের দায়িত্ব কাঁধে নেওয়ার স্বাধীনতা , ভালোবাসার মানুষটির সাথে স্বাধীন ভাবে মাথা উঁচু করে বেঁচে থাকার স্বাধীনতা । 

কিন্তু কেউ যদি মনে করে নারী স্বাধীনতার অর্থ মানেই  উদ্দামতায় ভেসে গিয়ে ড্রিংক্স নিকোটিন নাইট ক্লাব ও একাধিক পুরুষ সঙ্গীর সাথে সময় কাটানো এমনকি রাত কাটানো তাহলে সেটা স্বাধীনতা নয় বরং উচ্ছৃংখলতার নামান্তর মাত্র । জানি বেশীরভাগ নারীই আমার সাথে সহমত হবে না কারণ বেশীরভাগ বিবাহিত এবং অবিবাহিত অতি আধুনিকা নারীর কাছে এগুলো এখন স্ট্যটাস সিম্বল হিসেবেই চিন্হিত বা পূর্ণ স্বাধীনতার স্মারকমাত্র। সবাই প্রাপ্তবয়স্ক এবং নিজেদের চিন্তাশক্তি ও যথেষ্ট সুতরাং কে কোন পথেও যাবে সেটা তাকেই ঠিক করতে হবে । 

সুতরাং আমরা আমাদের স্বাধীনতা পূর্ণভাবে এবং সঠিক ভাবে ব্যবহার করবো যাদে কেউ কখনও আমাদের গায়ে কালি ছিটাতে না পারে । 

নারী দিবসের ইতিহাস আমরা সবাই জানি কিভাবে নিজেদের অধিকার সংরক্ষণের জন্য এই লড়াই সংগঠিত হয়েছিল। এখনও  মানুষের মতো পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমান ভাবে ঘরে বাইরে আমরা এগিয়ে চলেছি, নিজেদের প্রকৃত অধিকার নিজেরাই এগিয়ে এসে বুঝে নিচ্ছি । তাই নিজেদের সঠিক অধিকার যেন আমরা সঠিকভাবেই ব্যবহার করি । 

কাউকে সুযোগ দেবনা কারো থেকে কোন সুযোগও নেবো না বরং নিজের যোগ্যতায় এগিয়ে যাবো সামনের দিকে এই হোক আমাদের স্বাধীনতার মূল মন্ত্র ।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক