আফজল আলি















জিরো বাউন্ডারিলেখার তাগিদ 
  
আফজল আলি
 
চতুর্থ অংশ

মূলত আধুনিকের বিরোধিতা করার জন্য বা আধুনিকতা থেকে সরে আসার জন্যই উত্তর আধুনিকতার জন্ম হয়েছিল কারণ আধুনিকের power centre এর  দৃষ্টিভঙ্গি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর হয়ে পড়েছিল অপ্রাসঙ্গিক কারণ তা সমসাময়িক আর্থ সামাজিক সমস্যাগুলোকে করে তুলেছিল আরো জটিল । তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য উত্তর আধুনিকতার উন্মেষ । অর্থাত্ power centre গুলোকে ভেঙে দেওয়ার তাগিদ । শিল্প সাহিত্যের ক্ষেত্রে আধুনিকতা যে trend  ও গতিপ্রকৃতি ছিল  ,  উত্তর আধুনিক ধারণা আসার পর শুরু হল নতুন ভাবে ভাবনা  ও  বহিঃপ্রকাশ । পরিবর্তন হয়ে গেল কবিতার কাঠামো,  বক্তব্য প্রকাশের ধারা তথা শব্দ প্রয়োগের বিন্যাস । প্রভাত চৌধুরীর নেতৃত্বে আমরা নয়ের দশকের অনেক কবি অংশ নিলাম নতুন ভাবে লিখতে এবং একটি successful জায়গায় উঠে এসেছিল উত্তর আধুনিক বাংলা কবিতা । যদি প্রভাত চৌধুরীর মতো ব্যক্তিত্ব না এগিয়ে আসতেন তাহলে হয়তো এত বিপুল উত্তর আধুনিক সমাহার সম্ভব হতো না । 
উত্তর আধুনিক ক্ষেত্রে যে কটি বিষয় ছিল মূল বৈশিষ্ট্য  তা হল  
1 -  প্রান্তিকে যাওয়া 
2-  কেন্দ্রকে ভেঙে দেওয়া
3-   রাইজোমেটিক চলন 
4-   open endedness 
5 -  Horizontal movement 

এ ছাড়া আরো বৈশিষ্ট্য আছে , কিন্তু  এগুলোর মাধ্যমে প্রবলভাবে আধুনিকের থেকে সরে আসা ছিল । আধুনিকতা যেখানে কবিতার আদি মধ্য অন্তঃ  উপসংহারের পন্থায় বিশ্বাসী এবং নির্মাণশৈলী সেই দিকেই চালিত হতো। উত্তর আধুনিক সে সবকে আঘাত করে ভেঙে ফেলার চেষ্টা করল। আধুনিক কবিতা থেকে উত্তর আধুনিক কবিতার গঠন শৈলীর মূল ফারাক হল -   উত্তর আধুনিক কবিতা বেশির ভাগ টানা গদ্যে লেখা এবং আধুনিক কবিতার যে ফর্ম ছিল তার বিপরীতে যাওয়া । উত্তর আধুনিক তত্ত্বের বইয়ে (  বাংলা )  আধুনিকের সাথে উত্তর আধুনিক কবিতার চরিত্রগত ফারাক বা পার্থক্য উল্লেখিত আছে    comparative studies হিসেবে । অর্থাত্ আধুনিকতা কী কী চিহ্ন বহন করে  এবং উত্তর আধুনিকতা সেই সব চিহ্ন লক্ষণ কীভাবে ভেঙে দিয়ে বিরুদ্ধ পথে হাঁটে। এ  ভাবেই চলতে চলতে বাংলা কবিতায় উত্তর আধুনিকতা গড়ে তুলল তার বিপুল সম্ভার। 

পঁচিশ বছর এভাবে একটানা পথ চলার পর বাংলা কবিতায় উত্তর আধুনিকতা ক্রমশ অবসন্ন,   static,  ক্ষয়িষ্ণু এবং একঘেয়েমিতে পর্যবেশিত হয়ে ঘুরপাক খেতে লাগলো। মূল যে বিষয়টা লক্ষ্য করলাম তা হল আধুনিকতার আদি মধ্য অন্তঃ অর্থাত্ vertical লাইন থেকে সরে horizontal এর গদ্য ফর্মে অনুসরণ  ও  আত্তীকরণ করতে গিয়ে অনেকটা খটখটে,   কাব্যব্যহত হৃদয়হীন এক অধ্যায়ে যেন দিনগত পাপক্ষয় । 
এই সময়ের নতুন ধরনের কবিতাগুলোকে জিরো বাউন্ডারি কনসেপ্টে আধারিত করার জন্য ভাবতে গিয়ে দেখলাম উত্তর আধুনিকতা আর নতুন কিছু দেওয়ার অবস্থানে নেই। জিরো বাউন্ডারি-ই হল কবিতার বা শিল্পের প্রকৃত রূপ চরিত্র বা অনুশীলন বা চলন। জিরো বাউন্ডারি চরিত্রের মধ্য দিয়েই শিল্পের প্রকৃত রূপ আমরা ফুটিয়ে তুলতে পারি যার মধ্যে একঘেয়েমিতা আসবে না  ,  আসবে না মৃতপ্রায় হয়ে যাওয়ার ভয় কারণ এই জিরো ধারণার মধ্যে আছে নতুন দিনের সাথে নতুনত্ব হয়ে ওঠার শক্তি এবং প্রাণস্পন্দন । যা সময়ের সাথে নতুন নতুন ভাবে জন্মায় এবং নতুন রূপ পরিগ্রহ করে তার তো পুরাতন বা মৃত হওয়ার কোনো ভিত্তিই থাকে না । তাই জিরো বাউন্ডারি কনসেপ্ট একশ দুশো বছর পরও তার শক্তি প্রকাশ করে যাবে । কারণ এটি একটি self বা  automatic process.  যা সময়ের অগ্রগতির সাথে genetic change  করতে করতে এগিয়ে যায়।

                           আরও পড়বে আগামী সপ্তাহে...   

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক