সুপ্রীতি বর্মন













ক্ষনজন্মা পৌরুষ

সুপ্রীতি বর্মন

ক্ষণজন্মা পৌরুষ তোমার সৌজন্যবোধের উৎকোচে
ঘরের বউ মাথার উপর দীর্ঘকায় মহীরূহের ঝুড়ি আঁচল।
উপাঙ্গে কর্মক্লান্ত ঘূনপোকার কুট্টনী কামড়ে
ধারনে অক্ষম বিবাহের নামে তমাল নীল অনামিকায়।
ছালতি কাপড়ে মধ্যমনি পাতকুয়ায় কোলাব্যাঙ গার্হস্থ্য গলা ছেড়ে ডাকে আয় বৃষ্টি ঝেঁপে।
প্রজাপতির ডানায় ভর করেছে হলুদ ব্রহ্মদৈত্য।
জ্যোতিষীর ঝোলায় ঝাড়ফুঁক দোষ কাটানো কিংবা পাপের শাপমোচন।
কুন্ডলীজাগ্রত রূদ্রাক্ষের জপমালায় ত্রিনেত্রের ভস্মীভূত ছাই।
কপালে লেপ্টে নাগা সন্ন্যাসীর সংকীর্তন শৌচাগারে।
ঝামা ঘষটে শুদ্ধিকরন সহধর্মিনী ঝ্যাটা ন্যাতা।
পথের ধকল কাঠঠোকরা ঝুল হা করে খপাৎ গলাধঃকরন।
উচ্ছিষ্ট ছুঁড়ে ভোকাট্টায় স্থিরচিত্র অটোমেটিক মোশন।
ছোঁয়াচে বস্ত্র আরামকেদারায় অবসর ক্ষণিক যাপনচিত্র।
তুমি মুখে গুটিয়ে আঠালো জিহ্বায় শতেক চিত্র মিলমিলাপ।
অন্তঃসারশূন্যতায় কেমন গোছানো পরিপাটী দিনশেষে অরন্ধন তিনমাথা উনুনের চোরাকুঠুরী সংসার।
তেলতেলে চ্যাপ্টা চৌকাঠ হাতে ফসকে যায় সঞ্চয় 
মুখ থুবড়ে যাঁতাকলে ঘুরপাক, ক্ষয়িষ্ণু মধ্যবিত্ত অর্ধচন্দ্রে শূন্যতা।
আধডোবা হলুদ কুসুম নিতম্বের গড়ন কামদংশনে
নাভিকূপে ছুটন্ত মোড়গ, ঝুঁটি আঁকড়ে স্বল্প সম্বিৎ
আমার ঝাঁকালো পজিশন পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন।
জনন অঙ্গ ক্ষয়াটে নয়তো অচেনা সন্দেহে চোখের তলায় কালি
ঘটকের প্রস্থানে নেপোয় মারে দই।
দেখেছো তুমি সাপের পাঁচ পা, ভেবেছো বশীভূত সুপুতের ছদ্মবেশে
দুহাতে মাখবে পরম সোহাগে ননী মাখন।
উঠবস আধোয়া মাড়ের চালে জন্মদাত্রীর আঁচলে
সজারুর কন্টক বিস্তার লজ্জা লজ্জা বোধে।
খাটিয়ার উলঙ্গ চাতাল মস্তিষ্কে অলীক কল্পনা
ক্যালকুলাসের উপপাদ্যে মুড়ির মতন ছড়ানো সহজ ভাতের চাল।
ক্ষুধায় কামড় বাঁপাশে অর্শে তীব্র রক্তক্ষরণ
দুচোখে ছটফট ডানা ঝাপটানো স্বপ্নবালিকা।
দুপায়ে আলতা মেখে ঘটা করে এয়োস্ত্রী
এক হাত জিহ্বায় তারাপীঠে।
অন্ধ অন্ধ পাতকুয়ার পূন্যস্নানে গৃহবধূ
জ্যোতিষীর ছকে পা পাতার রৌদ্রদগ্ধ মারামারি
এলেমেলো সম্মুখ সমর মধুচন্দ্রিমার 
নিষিদ্ধ রেখাপাত মননে।
ক্ষণজন্মা পৌরুষ তোমার ভীষ্মের প্রতিজ্ঞার আমরণ শোকে
বেচারীর মাথার ঘোমটা নিলে কেড়ে
হতচ্ছেদ্যা করলে আঙ্গিক গড়নে সমর্পণ।
কাটছাঁট স্মার্ট নবজাগরণের প্রসূত সম্পূর্না
আমিই হবো, হতেই হবে অর্দ্ধাঙ্গিনী তোমার।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক